শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

অফিস উদ্বোধনে নজরুল ইসলাম: বন্দরই দেশের চালিকাশক্তি

নিজস্ব প্রতিবেদক
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩২০

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বাদামতলী মোড়ে বাংলাদেশ সি অ্যান্ড এফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) কর্মচারী ফোরামের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই ) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন,“চট্টগ্রাম বন্দরের কারণে বাংলাদেশ আজ সারাদেশে ও আন্তর্জাতিকভাবে পরিচিত। এই বন্দর আমদানি-রফতানির মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছে। এর গুরুত্বপূর্ণ অংশীদার হলেন সি অ্যান্ড এফ শ্রমিক ও কর্মচারীরা। তারা দেশের অর্থনীতির একটি মৌলিক চালিকাশক্তি। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জাতিকে উপকৃত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মুহাম্মদ ফরকান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস. এম. লুৎফর রহমান,চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৮ নম্বর ওয়ার্ড আমীর কবির আহমদ,ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান

বক্তারা বলেন, এই অফিস উদ্বোধনের মধ্য দিয়ে সি অ্যান্ড এফ কর্মচারীদের সংগঠন আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর