শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

এসএসসি ২০২৫ ফলাফল: চট্টগ্রামে পাসের হার কম, সাতকানিয়ায় শীর্ষে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড স্কুল

মিজানুর রহমান রুবেল, সাতকানিয়া
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৬৪

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২৫ সালের ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) একযোগে সারাদেশের মতো চট্টগ্রামেও প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৭২.০৭ শতাংশ, যা গত বছরের ৮২.৮০ শতাংশের তুলনায় প্রায় ১১ শতাংশ কম। তবে আশার কথা হলো, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে—গত বছর ছিল ১০,৮২৩ জন, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১১,৮৪৩ জন।

সাতকানিয়ায় উজ্জ্বল সাফল্য

সাতকানিয়া উপজেলার ৪০টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৪,১৫৪ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩,১৩০ জন, পাশের হার ৭৫.৩৫%। উপজেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ২০০ শিক্ষার্থী।

উপজেলায় শীর্ষে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল

চলতি বছরের ফলাফলে সাতকানিয়ায় সবচেয়ে ভালো ফল করেছে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল। এ বিদ্যালয়ের ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৮.৫৯% এবং জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন শিক্ষার্থী।

দ্বিতীয় স্থানে রয়েছে আমিলাইষ আদর্শ উচ্চ বিদ্যালয়—এখানে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৬ জন পাস করে।
তৃতীয় স্থানে রয়েছে এওচিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন উত্তীর্ণ হয়েছে।

চট্টগ্রাম জেলায় এবার মোট ১২৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৩৯টি কেন্দ্র ছিল মহানগরীতে এবং ৮৯টি উপজেলায়।

পাসের হার কমলেও চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ অর্জনের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সাতকানিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্থানীয়ভাবে গর্ব করার মতো ফলাফল উপহার দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর