শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে জুলাই আয়োজন:ড্রোন শো ঘিরে সিএমপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২০

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হুমায়ুন কবির।

আগামী ১৬ জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম) অনুষ্ঠিতব্য ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সিএমপি’র পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুলিশি নিরাপত্তা ও করণীয় বিষয়াদি তুলে ধরা হয়।

সভায় বিভিন্ন সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা তাদের মতামত প্রদান করেন। পরে সভাপতির বক্তব্যে অতিরিক্ত কমিশনার সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি), সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র‌্যাব-৭, ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, পিডিবি, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর