
রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ফিরোজ আহমেদ বলেন,
“আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে অতীতের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। আওয়ামী দোষরদের চক্রান্ত ও অনুপ্রবেশ রুখে দিয়ে সমাজের ভালো মানুষদের সদস্য পদে অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন,”যারা আওয়ামী আমলে ব্যবসা করে সম্পদের পাহাড় গড়েছে, আজ তারাই বিএনপির নাম ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, আওয়ামীপন্থীরা নানা অপকৌশলে বিএনপিকে দুর্বল করতে চক্রান্ত চালাচ্ছে। তারা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে বলেন,”রাউজানের মাটিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই নেই। প্রশাসনের সহায়তায় তাদের প্রতিহত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ, বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাশেম, জাগের আহমদ মেম্বারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।