
চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে ১৫ জুলাই বিকাল ৪টায় নাসিমন ভবনের দলীয় কার্যালয় সম্মুখ মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং সঞ্চালনায় ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
বক্তব্যে মোশাররফ হোসেন দীপ্তি বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে। বর্তমান সরকার দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সারাদেশে আইনশৃঙ্খলার অবনতিতে সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায়।”

মুহাম্মদ শাহেদ বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ভেঙে পড়েছে। বিচারহীনতা ও জবাবদিহির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। এক চক্র বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।”
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আজমল হুদা রিংকু, এম.এ. রাজ্জাক, ফজলুল হক সুমন, হায়দার আলী চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুমসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
সভা থেকে বিক্ষোভ সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানানো হয়।