শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বাঁশখালীতে ৪২৮৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪৬

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ৪২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আজ ১৫ জুলাই মঙ্গলবার, সকাল সাড়ে ৮টাই বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পেকুয়া-চট্টগ্রাম পাকা সড়কের কাটা নাসির পুলের উত্তর পাশে রাস্তার পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় দুই ব্যক্তির দেহ তল্লাশি করে ৪ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়, যেগুলো মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মনির আহমদ, পিতা – মীর আহমদ, মাতা – জয়নব বিবি, সাং – সেগুন বাগিচা, খুটাখালী, ৬নং ওয়ার্ড, খুটাখালী ইউপি, থানা – চকরিয়া, জেলা – কক্সবাজার।

২. লতিফ আলী, পিতা – মৃত সোলতান আহমদ, মাতা – খোতেজা বেগম, সাং – পূর্ব নওদা বাস, ৮নং ওয়ার্ড, নওদা বাস ইউপি, থানা – হাতিবান্ধা, জেলা – লালমনিরহাট।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশের এই অভিযানকে মাদকবিরোধী কার্যক্রমে বড় সাফল্য হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসন ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর