শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

“সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না” শাহজাহান চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৩১

 

সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের নয়াখালে জেলেদের মাছ ধরার নৌকা ও জাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘গরিব মানুষের জীবিকার ওপর পরিকল্পিত আঘাত’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, “এটা শুধুমাত্র অপরাধ নয়, বরং একটি পরিকল্পিত অপতৎপরতা। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “সাতকানিয়া-লোহাগাড়ার কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ কাউকে দেওয়া হবে না। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।”

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন: সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন,
দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ডা. আব্দুল জলিল,উপজেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক মো. রফিক,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি দিদারুল ইসলাম,নলুয়া জামায়াত সভাপতি কামাল হোসেন,শ্রমিক নেতা মনজুর আলম,জামায়াত নেতা আবুল বাশর ও মাওলানা জালাল উদ্দিন প্রমুখ।

নেতৃবৃন্দ ঘটনাটিকে গরিব জেলেদের জীবিকার ওপর ‘বর্বর হামলা’ হিসেবে আখ্যায়িত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নলুয়া ইউনিয়নের নয়াখালে মাছ ধরে জীবিকা নির্বাহ করা কয়েকজন জেলের জাল দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়, যার ফলে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর