সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

সীতাকুণ্ডে অবৈধ ক্যাবল উৎপাদন কারখানায় র‍্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদনহীন দুইটি অবৈধ বৈদ্যুতিক ক্যাবল উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ক্যাবল জব্দ করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।

জাল ‘মেইড ইন জাপান’ সীল ব্যবহার করে তৈরী এসব ক্যাবল আগুন লেগে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় কারখানাগুলোকে সীলগালা করা হয়েছে। এছাড়াও ওই দুই প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান। এ সময় বিএসটিআই প্রতিনিধি দল অভিযানে অংশ নেন।

র‍্যাব জানায়, কারখানাগুলোতে ‘মেইড ইন জাপান’ লেখা জাল সীল ব্যবহার করে নকল বৈদ্যুতিক তার তৈরী করা হচ্ছিল। এসব তারে কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারজাত করা হচ্ছিল, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়। অভিযানে উত্তর সলিমপুরের আব্দুল্লাঘাটে ‘খান জাহান আলী ক্যাবলস’ ও ‘নোয়াখালী ক্যাবলস’ নামের দুটি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ অনুমোদন বা

বিএসটিআইস নদ ছিল না।

র‍্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, ‘কারখানাগুলোতে কোনো বৈধ কাগজপত্র ছিল না। জাল সীল লাগিয়ে ক্যাবল তৈরী করে বাজারে ছাড়ছিল। এসব নকল ক্যাবল ব্যবহার করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

তিনি আরো বলেন, আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর