শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩১১

বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় ও দ্বীপাঞ্চলসমূহে নিয়মিতভাবে মাদক, অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পরিচালিত এক অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাতে (২২ জুলাই) কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে সন্দেহভাজন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়। এতে জুম্মার পাড়া সংলগ্ন একটি লবণের মাঠ থেকে একটি একনলা বন্দুক এবং দুইটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের উপকূলীয় অঞ্চল ও দ্বীপাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর