শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩০৯

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টা ৮ মিনিটে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করার পর কিছুদূর গিয়ে ট্রেনটির শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে ট্রেনটির প্রধান অংশ প্রায় ১০০ থেকে ১৫০ গজ সামনে গিয়ে থেমে যায়।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানান, কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিতে থাকা যাত্রীদের নিরাপদে মূল ট্রেনে তোলা হয়। পরে ট্রেনটি বিকেল ৩টা ৪৫ মিনিটে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

তবে বিচ্ছিন্ন বগিটি রেললাইনে পড়ে থাকায় ওই রুটে অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ইতোমধ্যে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে উদ্ধারকারী দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর