শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নগরবাসীর স্বপ্ন—পরিচ্ছন্ন, সবুজ চট্টগ্রাম

বার্তা টুডে | চট্টগ্রাম
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫৯

চট্টগ্রামে পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একটি ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

“ক্লিন ও গ্রিন চট্টগ্রাম” গড়ার লক্ষ্যকে সামনে রেখে ক্লিন বাংলাদেশ-এর উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় শনিবার (২৭ জুলাই) এই কর্মসূচি আয়োজন করা হয় রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,

  • “গাছ থেকে আমরা অক্সিজেন পাই—প্রকৃতির সঙ্গে মানুষের এই চমৎকার সম্পর্ক আমাদের টিকিয়ে রাখে। শুধু অবকাঠামো নয়, একটি পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে হলে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি। তিনি বলেন,

  • “প্রতিটি মানুষের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। আজকের এই ছোট্ট পদক্ষেপই আমাদের স্বপ্নের ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে।”

কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার পথ সুগম হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর