শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

নুরুল আবছার চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত — চট্টগ্রামে সড়ক নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক | বার্তা টুডে
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭২

রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ৩১তম মৃত্যুবার্ষিকী ২৭ জুলাই (শনিবার) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল মাজার জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআনখানি, দোয়া মাহফিল, মিলাদ ও আলোচনা সভা।

চট্টগ্রামের আগ্রাবাদ ও চন্দনপুরায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা তাঁর রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা জানান, পাকিস্তান আমলে ছাত্র রাজনীতি থেকে শুরু করে ৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর ছিল সক্রিয় ভূমিকা।

তিনি ছিলেন চট্টগ্রাম মহানগর ডেমোক্রেটিক লীগের সভাপতি, সিটি কর্পোরেশনের উপদেষ্টা, এবং বহু সামাজিক-ধর্মীয় প্রতিষ্ঠানের আজীবন সদস্য। বক্তারা বলেন, “নুরুল আবছার চৌধুরীর কর্ম ইতিহাসে গৌরবময় অধ্যায়।”

তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম মহানগরের একটি সড়ক তাঁর নামে নামকরণের দাবি জানান বিশিষ্টজনরা। এ বিষয়ে সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী। আলোচনা ও দোয়ায় অংশ নেন লায়ন জানে আলম, ফয়সাল ইকবাল, শিবলী সাদিক, স ম জিয়াউর রহমান, ডা. আর কে রুবেল, কবি আসিফ চৌধুরী, হাজী নুর মোহাম্মদসহ অনেকেই। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নিজাম উদ্দিন আশরাফী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর