জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সাহসী আন্দোলনকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে এর চেতনা ছড়িয়ে দিতে আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য জনাব গোলাম আকবর খোন্দকার।
আজ ২৭ জুলাই (রবিবার) বিকেলে নাসিমন ভবন চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত বছরের ১ জুলাই শুরু হয়ে ৫ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জিত হওয়া এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই আন্দোলন স্মরণীয় করতে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ছয় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে, যার চতুর্থ দিনে আজকের গ্রাফিতি অঙ্কন অনুষ্ঠিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে। এ আন্দোলন ছিল গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন। পরে এই আন্দোলন এক দফার স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেয়।”
তিনি উল্লেখ করেন, “ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা সরাসরি অংশগ্রহণ করেছিল এবং সেই গণআন্দোলনের বিস্তারে ভূমিকা রাখে। যার পরিণতিতে স্বৈরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।”
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কর্মসূচি উদযাপন কমিটির আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আবু আহমদ হাসনাত, হাসান মোহাম্মদ জসিম, সরওয়ার উদ্দিন সেলিম, আজিজুর রহমান চৌধুরী, মোবারক হোসেন কাঞ্চন, এজাহার মিয়া, নবাব মিয়া চেয়ারম্যান, ফজলুল হক, জাহাঙ্গীর হোসেন, মুক্তিযোদ্ধা ফজল বারেক, মোহাম্মদ সিদ্দিক, বদরুল আলম, এডভোকেট রেজাউল করিম রনি, এডভোকেট খোরশেদুল আলম, ফখরুল ইসলাম, জাহিদুল আফসার জুয়েল, সরওয়ার হোসেন রুবেল, সেলিম নূর, মোহাম্মদ আশরাফ উল্লাহ, দিদারুল ইসলাম মাহমুদসহ নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে গোলাম আকবর খোন্দকার নিজ হাতে রং-তুলি নিয়ে গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।