রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

আনোয়ারায় মাদক গডফাদার জালাল গ্রেপ্তার

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২৯

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক গডফাদার জালাল উদ্দিন শাহকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জালাল উদ্দিন মাদক দ্রব্য অধিদপ্তরের তালিকাভুক্ত কারবারি ও দুদকসহ একাধিক মামলার আসামি।

বুধবার (৩০ জুলাই) বিকালে উপজেলার পারকি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামের পতেঙ্গা, কর্ণফুলী,আনোয়ারাসহ বিভিন্ন থানায় জালালের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার জালাল উদ্দিন শাহ উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহের ছেলে। তিনি উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
জালাল শাহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সাগর পথে অবৈধ ইয়াবা ও বিদেশি মদ এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন। তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২০ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকে একটি মামলা রয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আনোয়ারার তালিকাভুক্ত মাদক কারবারি ও যুবলীগ নেতা জালাল শাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে দুদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর