চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ক্লাব সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী সভাপতি এবং সৈয়দ শাহাবুদ্দিন শামীম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মোট ২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয় মঙ্গলবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে, যা স্বাক্ষর করেন ক্লাব সমিতির এ্যাডহক কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী।
এর আগে গত ১২ জুলাই চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় ক্লাব সমিতির গঠনতন্ত্র অনুমোদিত হয় এবং সেই অনুযায়ী এ্যাডহক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মো. নজরুল ইসলাম লেদু, মো. শাহজাদা আলম, মো. আমিনুল ইসলাম, মোহাং শাহজাহান, মো. মাহবুব আলম, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহিম, মো. মশিউল আলম স্বপন।
অতিরিক্ত সাধারণ সম্পাদক: আ.ন.ম. ওয়াহিদ দুলাল
যুগ্ম সম্পাদক: শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ নুরুল আবছার কোষাধ্যক্ষ: এ কে এম আবদুল হান্নান আকবর
সাংগঠনিক সম্পাদক: ফরিদ আহাম্মদ
সদস্য:
মো. ফারুক জামান, প্রবীর কুমার ঘোষ, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, আলী আকবর, ফজলে রাব্বি খান সাজ্জাদ, আজিজুল মওলা, আবু সামা বিপ্লব, শওকত হোসাইন, আলী আহসান রাজু, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, মো. আবু বকর সিদ্দিক, সরওয়ার আলম চৌধুরী মনি, আসিফ আহমেদ, আব্দুস কুদ্দুস সেন্টু, মো. মামুনুল ইসলাম।
চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে সিজেকেএস-এর এই নতুন কমিটির গঠনকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। ক্রীড়া উন্নয়ন, ক্লাবসমূহের কার্যক্রমে সমন্বয় এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।