শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

“বাঁশখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ, পরিবেশ রক্ষায় ‘আমার গ্রাম’-এর উদ্যোগ”

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০৪

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘আমার গ্রাম’। ১ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত এই কার্যক্রমে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শতাধিক গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমার গ্রাম’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আকতার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সালেক, প্রফেসর আবু তৈয়ব, মো. নাসির উদ্দিন, বাহাদুর আলম হিরণ, জিয়াউর রহমান, ডা. ইউনুস, জানে আলম এবং ‘আমার গ্রাম’-এর যুগ্ম সমন্বয়ক মো. এনামুল হক।

বক্তারা বলেন, “বর্তমান বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য ব্যাপকহারে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এখনই পরিবেশ রক্ষায় উদ্যোগ নিতে হবে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আকতার হোসেন বলেন,
“আমার গ্রাম একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি মা, মাটি ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। পরিবেশ রক্ষায় আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বাস্তবায়নে ‘আমার গ্রাম’ কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর