শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

লোহাগাড়ায় মিছিল চলাকালে হিটস্ট্রোকে জামায়াত নেতার মৃত্যু

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
  • বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৫১

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষেচট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনস্থ চৌধুরী প্লাজা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে মিছিল সহকারে আসার পথে লোহাগাড়া মা-মণি হাসপাতাল সংলগ্ন আরকান সড়কে হিটস্টোকে আক্রান্ত হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম মৃত্যুবরণ করেন (ইন্না..রাজেউন)।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা পৌণে ৬ টায় তিনি স্থানীয় মা-শিশু হাসপাতালে আনার পূর্বে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল (৫৫) বছর। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ তেওয়ারীখিল এলাকার মৃত ছালেহ আহমদ’র পুত্র। তিনি পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদরাসার সহকারী অধ্যাপক এবং পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ কন্যা, ১ স্ত্রী ও অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে দলমত নির্বিশেষে সকল স্তরে শোকের ছায়া নেমে আসে।

৬ আগস্ট সকাল আনুমানিক ৯ টায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর জানাজায় অংশগ্রহণ করেন সাবেক সাংসদ জামায়াত নেতা আ.ন.ম আলহাজ্ব শামসুল ইসলাম ও আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আসহাব উদ্দীন চৌধুরী, সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, ফৌজুল কবির ফৌজলুসহ জামায়াত-বিএনপি’র বিভিন্ন নেতৃবৃন্দ। জানাজায় ঈমামতি করেন মরহুমের জামাতা হাজেফ মাওলানা মিনহাজ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর