শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

আনোয়ারায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জে.এম জাবেদ, আনোয়ারা
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৮৩

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকরা। সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কালবেলা’র জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক যায়যায়দিন’র এম আনোয়ারুল হক, জ্যৈষ্ঠ সাংবাদিক আজাদী’র এম নুরুল ইসলাম, প্রথম আলো’র এম মোরশেদ হোসেন, দেশ রুপান্তর’র জাহেদুল হক,পূর্বকোণ’র হুমায়ুন কবির শাহ সুমন, সময়ের আলো’র এনামুল হক নাবিদ, সি-প্লাস’র রেজাউল করিম সাজ্জাদ, আজকের পত্রিকা’র ইমরান হোসেন, বিজয় টিভি’র হিজবুল্লাহ সোহেল, ইনফো বাংলা’র ফরহাদুল ইসলাম, ইত্তেফাক’র জাহিদ হাসান, সমকাল’র নেজাম উদ্দিন, বাংলাদেশ সমাচার’র আনোয়ারুল আজিম, আমাদের সময়’র ইকবাল বাহার, মানব জমিন’র রিয়াদ হোসেন, জনকণ্ঠ (অনলাইন) জামশেদুল আলম, নয়াদিগন্ত’র নুরুল কবির, নয়া বাংলা’র আক্কাস উদ্দিন, সাংবাদ’র কাঞ্চন সুশীল, সকালের সময়’র মহিউদ্দিন মঞ্জুর, ইনকিলাব’র মোঃ জাবেদুল ইসলাম, জনবাণী’র শেখ আবদুল্লাহ, দৈনিক বাংলা’র রহিম সৈকত ও আমার বার্তা’র সাইদুর রহমান রনি।

এসময় বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন, সাগর-রুনিসহ বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির মুখপাত্র, কোন দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাংবাদ প্রকাশ হলেই সাংবাদিকদের নির্যাতন হত্যা শুরু করে। দেশের প্রচলিত আইনে সাংবাদিকদের সুরক্ষার বা নিরাপত্তার আইন হয়নি। বরং প্রতিটি সরকার সাংবাদিকদের মুখ বন্ধকরার মতো কালো আইন করে গেছেন। তাই মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর