শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মেধা বিকাশে অবদান রেখে যাচ্ছে আস্থার আলো মেধা বৃ‌ত্তি প‌রীক্ষা- আতিকুর রহমান

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৮২

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আস্থার আলো মেধা বৃ‌ত্তি প‌রিক্ষা ২৪ইং এর পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হইছে।

শুক্রবার (৮ আগষ্ট ) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী দি ল্যাব এইড ডায়াগনোসিস সেন্টার হল রুমে আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ সভাপতিত্বেত সাধারণ সম্পাদক মোরশেদ মান্নান এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমী প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নৌপ্রকৌ. আতিকুর রহমান চৌধুরী,উদ্বোধক আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা
ডাঃ মোহাম্মদ শফিকুল আলম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি ল্যাব এইড ডায়াগনোসিস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন,আনোয়ারা সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক মোঃ জাবেদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী আকবার সু্মন,এতে বক্তব্য রাখেন আস্থার আলো মেধা বৃ‌ত্তি প‌রিক্ষা সমন্বয়ক মোহাম্মদ শফি, জুঁইফুল সংগঠনের প্রতিষ্ঠাতা জি এম মামুন, বাংলাদেশ মেরিন একাডেমির নেজাম উদ্দীন, বৈরাগ ৬ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির উপদেষ্টা মোঃ শাহজাহান ,সংগঠনের পরিচালন পরিষদের সদস্য মাওলানা শামসুল হুদা মনির,মাষ্টার রফিক,বশির রিফাত,রিপ্রেজেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা রিফাত মিয়া,বৈরাগ ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা কুসুম,নার্গিস আক্তার,নেজাম ,ফারুক সহ সংগঠনের সদস্যরা উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর