
সীতাকুণ্ডের বিজয় স্মরণী কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জহুরুল আলম জহুর।
গত বুধবার (১৩ আগস্ট) উপজেলার এসকেএম এলাকায় বাড়বকুণ্ড ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে তার সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন আজাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব বসির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হীরু, উপজেলা তাঁতী দলের সভাপতি রফিক উদ্দীন সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য কাজী আনোয়ার, বাড়বকুণ্ড ইউনিয়ন জিয়া মঞ্চের সাবেক সভাপতি আহসান উল্লাহ, মোঃ তারেক, মোঃ খোরশেদ আলম বাবু, মোঃ নাসির উদ্দীন, মোঃ সাদ্দাম হোসেন, জসিম উদ্দিন বেলাল, আহসান মুন্না ও তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনা শেষে বক্তারা জহুরুল আলমের সৎ ও নিরপেক্ষ দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন এবং কলেজের উন্নয়নে তার ভূমিকা রাখার প্রত্যাশা জানান।