শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

চন্দনাইশে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর আলম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৩৩

বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর চন্দনাইশ সদরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নেতা মাহমুদুর রহমান মাদু।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার চৌধুরী। এসময় আলোচনায় অংশ নেন বিএনপি নেতা আ.ক.ম মোজাম্মেল হক, এডভোকেট সফিউল হক চৌধুরী সেলিম, নুরুল হুদা বাবর, বাবু খান, নওশা মিয়া সওদাগর, শামসুদ্দিন মেম্বার, মাসুদুর রহমান, নুরুল কবির, রেজাউল করিম, মো. রিয়াজ, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সিরাজুল মোস্তফা, আবদুস সালাম কোম্পানি প্রমুখ।

আলোচনা শেষে মাওলানা ফরিদ উদ্দিন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর