সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

বারেসাএসাএ নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, প্রার্থীর সংখ্যা ১৬

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৪৩

বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স এন্ড এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোসিয়েশন (বারেসাএসাএ)-এর ২০২৫-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আজ ৩০ আগষ্ট (শনিবার) চট্টগ্রামের হালিশহরের প্রিন্স অব চিটাগাং কমিউনিটি কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই সংগঠনের সদস্যরা ভোটকেন্দ্রে ভিড় করছেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হাসান তুরান যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এফবিসিসিআইভুক্ত এ সংগঠনের নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

প্রার্থীদের নাম ও ব্যালট নম্বর নিম্নরূপ:
১) জাকির হোসেন (১১১)
২) আনোয়ার হোসাইন রতন (১১২)
৩) চৌধুরী শরাফত করিম কাউসার (১১৩)
৪) শাহিন হোসেন (১১৪)
৫) এনায়েত কবির (১১৫)
৬) মাসুদ হোসেন (১১৬)
৭) আনোয়ার হোসেন পাটোয়ারি বাবুল (১১৭)
৮) মঈনুল আহসান রাসেল (১১৮)
৯) জাফর ইকবাল (১১৯)
১০) এ কে এম মাহফুজুর রহমান পিপলু (১২০)
১১) জাহিদুল হক (১২১)
১২) রুহুল আমিন গাজী (১২২)
১৩) গোলাম কিবরিয়া জগলু (১২৩)
১৪) আরিফুর রহমান (১২৪)
১৫) খন্দকার তারিকুল ইসলাম তারেক খন্দকার (১২৫)
১৬) ফেরদৌস হুদা চৌধুরী (১২৬)

সংগঠনের মোট ৩৪১ জন সদস্য এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

উল্লেখ্য, বারেসাএসাএ-র সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ৫ নভেম্বর। তবে রাষ্ট্রীয় রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। এ কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সময় বৃদ্ধি চেয়ে আবেদন করা হয় এবং আজ অনুষ্ঠিত হচ্ছে নতুন কমিটির নির্বাচন।

আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর