শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ওয়ান স্টপ সার্ভিস সেল চালুর দাবি রিহ্যাবের, আশ্বাস দিলেন পরিবেশ অধিদপ্তর পরিচালক

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টা ৩০ মিনিটে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন ভবন নির্মাণ সংক্রান্ত পরিবেশগত বিষয়গুলো তুলে ধরে রিহ্যাবের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস সেল চালুর দাবি জানান। এছাড়া রিহ্যাবের কার্যক্রম দেখভালের জন্য পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেন তিনি।

রিহ্যাবের পরিচালক ও কো-চেয়ারম্যান-১ মোহাম্মদ মোরশেদুল হাসান প্রস্তাব করেন, সদস্য কোম্পানিগুলোর বিরুদ্ধে নোটিশ দেওয়ার পূর্বে বিষয়টি রিহ্যাবকে অবহিত করা হোক। তিনি আরও বলেন, চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানজনিত কারণে পাহাড়ি এলাকায় পরিবেশবান্ধব প্রকল্প নির্মাণে যেন অযথা জটিলতার মুখোমুখি হতে না হয়, সেজন্য পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা জরুরি।

সভায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগরের পরিচালক জনাবা সোনিয়া সুলতানা রিহ্যাবের উত্থাপিত দাবিগুলোর সাথে একমত প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে পরিবেশগত বিষয়ে রিহ্যাব সদস্যদের আবেদন তাঁর দপ্তর থেকে অগ্রাধিকার ভিত্তিতে এবং কম সময়ে নিষ্পত্তি করা হবে।

তিনি বলেন, “দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টাতেই টেকসই উন্নয়ন সম্ভব।”

সভায় আরও উপস্থিত ছিলেন রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, মোহাম্মদ মাঈনুল হাসান এবং পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান, রোমানা আকতার, সাইফুর ইসলাম, ঊর্মি সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর