মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

রাউজানে পশ্চিম গুজরা ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাসিক খাদ্যশস্য বিতরণের উদ্বোধন

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫

রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভিজিএফ/ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ভিডব্লিউবি কার্ডধারীদের মাসিক খাদ্যশস্য বিতরণের উদ্বোধন সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২০২৫-২০২৬ চক্র অনুযায়ী ৮৪ জন সুবিধাভোগী মহিলা সদস্যকে প্রতি কার্ডে ৩০ কেজি করে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি প্রতিটি সুযোগ-সুবিধা যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। তারা আরও জানান, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ অতীতে যেমন সরকারি সেবা প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সচেষ্ট থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস জাহানারা বেগম। ইউনিয়ন পরিষদের সচিব আবু মোহাম্মদ সায়েম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফ উদ্দিন তারেক এবং রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গোলাপী বড়ুয়া, লাকী মহাজন, প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ সিকদার, নুরুল আকতার, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মুবিন, জাহাঙ্গীর আলম, ওসমান চৌধুরী, নুর মোহাম্মদ, মোহাম্মদ মিয়া, নেজাম উদ্দিন, মোহাম্মদ মহিন উদ্দীন, রতন দফাদার, শাহা আলম, মোহাম্মদ আরিফ উদ্দিন, মোহাম্মদ হাসান প্রমুখ।

এ বিতরণ কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগী নারী সদস্যরা নিয়মিত খাদ্য নিরাপত্তা পাবেন বলে আশা করা হচ্ছে, যা গ্রামীণ জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর