সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

বাঁশখালীতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিভিন্ন চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫০ জন রোগীকে ছানি (ক্যাটারেক্ট) অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিতদের আগামী ১৫ সেপ্টেম্বর লায়ন্স চ্যারিটেবল আই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।

এই চক্ষু সেবা ক্যাম্পটি রোটারি ক্লাব অব চিটাগং রোজ গার্ডেন ও লায়ন্স চ্যারিটেবল আই হসপিটালের যৌথ উদ্যোগে এবং জেকো (JECO) ফাউন্ডেশন কানাডার আর্থিক সহায়তায় আয়োজন করা হয়। ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল মীর শায়খুল ইসলাম ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং রোজ গার্ডেনের সভাপতি ইনসাফি হান্না, রোটারিয়ান শায়লা মাহমুদ, পাভেল আল মামুন, হাবিবা সুলতানা, মীর শায়খুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মীর ইসফাকুল ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর শায়খুল ইসলাম, অধ্যাপক শহিদুল আলম চৌধুরী বুলবুল, মাস্টার সাইফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া সহযোগী সংগঠন সোপান ও হযরত আবু বক্কর (রা.) যুব উন্নয়ন সংগঠন এর নেতৃবৃন্দও কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর