শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

অপরাধ চিত্র পর্যালোচনা ও নিরাপত্তা বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনা

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯

চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সভায় বিগত মাসের অপরাধচিত্র পর্যালোচনা, আসন্ন দুর্গাপূজা উৎসবের নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্যোগ, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও চোরাচালান দমন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে জোর দেন। জেলা প্রশাসক ফরিদা খানম সকলের সম্মিলিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানান। তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এছাড়া সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য সকল ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর