
চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, “এই দেশে কেউ সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন অনুযায়ী আমরা সবাই গর্বিত বাংলাদেশী।”
তিনি অভিযোগ করেন, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটেছে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা। তিনি বলেন, “গত দেড় দশক ধরে আওয়ামী লীগ নানা কায়দায় দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার খেলা খেলেছে। মানুষকে গুম, খুন, নির্যাতন-নিপীড়ন করে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে খেলেছে, তা আর কোনদিন এই মাটিতে হতে দেওয়া হবে না।”
আগামী দুর্গাপূজার সময় কোনো অপশক্তি অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মীর হেলাল দলীয় নেতাকর্মীসহ সনাতন ধর্মাবলম্বী সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। তিনি আরও বলেন, “জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতিকে বৈষম্যহীন সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দেবে।”
শনিবার হাটহাজারী সদরের পার্বতী স্কুল মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক মাস্টার লায়ন অশোক কুমার নাথ। এতে বক্তব্য রাখেন—
উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ,
উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, শাহেদুল আজম, এডভোকেট রিয়াদ উদ্দিন, বিএনপি নেতা আলহাজ্ব রহমতুল্লাহ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সালাউদ্দিন আলী, ডা. আবুল খায়ের, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি,
জেলা জাসাস সভাপতি কাজি সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সৈয়দ মোস্তফা আলম মাসুম, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব পার্থ, জেলা সহ-সভাপতি বাবলু দাস,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের হাটহাজারী উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাশ, সদস্য সচিব শিমুল কুমার নাথ, উপজেলা যুবদলের সচিব নুরুল কবির, জি.এম. সাইফুল, কামাল উদ্দিন, নিজাম উদ্দিন হাকিম, ঈসা শফি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ধর্মীয় সম্প্রীতি অটুট রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।