শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

নগরীর অবহেলিত মহল্লায়ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিচ্ছে সিটি কর্পোরেশন: মেয়র শাহাদাত

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ওয়ার্লেস ঝাউতলা কলোনী জামে মসজিদ প্রাঙ্গণে গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে চসিকের কার্যক্রম এখন শুধু কেন্দ্রীয় এলাকাতেই সীমাবদ্ধ নয়, বরং প্রত্যন্ত ও অবহেলিত মহল্লাগুলোকেও অন্তর্ভুক্ত করছে। তিনি আশা প্রকাশ করেন, গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ওয়ার্লেস কলোনী জামে মসজিদ এলাকার দীর্ঘদিনের পানি সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

মেয়র আরও বলেন, “জনগণের কল্যাণে প্রতিটি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নগরবাসীর নিরবচ্ছিন্ন পানির সুবিধা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, সাবেক কাউন্সিলর মাহফুজ আলম, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মন্জু, বিএনপি নেতা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ও মাওলানা আলাউদ্দীন ছাবেরী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর