শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

রাউজানে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১

চট্টগ্রামের রাউজান থানার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর দিকনির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী সৈকত সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এ অভিযান চালান।

অভিযান পরিচালিত হয় রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পলোয়ানপাড়া এলাকায়। এসময় সন্ত্রাসী মো. ওসমান (৩৪), পিতা দুদু মিয়া, সাং-পলোয়ানপাড়া, হাজী দুলা মিয়া সওদাগর বাড়ি, নোয়াপাড়া ইউপি, রাউজানকে গ্রেফতার করা হয়।

তার নিজ বাড়ি এবং তার দেখানো মতে একই এলাকার ইদ্রিসের পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে উদ্ধার করা হয়—
১। ২টি দেশীয় তৈরি এলজি
২। ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি
৩। ২২ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি
৪। ৭টি শর্টগানের কার্তুজ
৫। ১টি কার্তুজের খোসা
৬। ৩টি রামদা ও ২টি ধামা।

অভিযানের সময় তার সহযোগী শাহ আলম (৪০), পিতা-অলি আহম্মদ, সাং-পলোয়ানপাড়া, নোয়াপাড়া ইউপি পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামী ওসমান ও শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির ঘটনায় এসআই (নি.) মোহাম্মদ আলী সৈকত বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। সিডিএমএস যাচাইয়ে পলাতক আসামী শাহ আলমের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর