
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হাটহাজারী উপজেলার নাংগলমোড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করেছে ইউনিয়ন বিএনপি।
বুধবার (১ অক্টোবর ২০২৫) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পক্ষ থেকে এই শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এসময় পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন নাংগলমোড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব সালাউদ্দীন আলী বলেন—
“আমরা বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের হতে পারি, কিন্তু আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মধ্যে দিয়েই সমাজে শান্তি বজায় রাখতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তার অধিকারও সবার। বিএনপি সবসময়ই গণমানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও পাশে থাকবে।”
তিনি আরো বলেন, “এলাকা আমাদের সবার, তাই শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাংগলমোড়া শারদীয় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা নারায়ণ, সভাপতি রনজিত দর, সাধারণ সম্পাদক ডা. বাসুদেব, কার্তিক দাশ, সজল কান্তি দাশ। এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম ডাক্তার, ওমান বিএনপি নেতা প্রবাসী সাংবাদিক হাশেম চৌধুরী, ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা কৃষক দলের সিনিয়র সদস্য রবিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ মামুন মেম্বার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মফজল ও খোরশেদ উল আলমসহ আরও অনেকে।
এছাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার মোহাম্মদ আজম, মোহাম্মদ ইমরান হোসেন, সোলমান বাদশা, ছাত্রদল নেতা আলী মোহাম্মদ বশির আল হেলাল, আলী রাজ, আতাউল্লাহ সিকদার, রাকিব চৌধুরী, মিজান, বাবু, নিশানসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।