শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

গাজা যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৯৯

সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধ বন্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে চুক্তির ফলে ব্যবসা ঝুঁকি কমায় তেলের দামে স্বস্তি ফিরেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪.৯৮ ডলার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৬১.৩১ ডলার হয়েছে।

এর আগে বুধবার (৮ অক্টোবর) রাশিয়া–ইউক্রেন শান্তি চুক্তির অগ্রগতি স্থবির হয়ে পড়ায় তেলের দাম প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়ে সপ্তাহের সর্বোচ্চ দরে পৌঁছায়। ওই সময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত থাকার আশঙ্কায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়।

এরই মধ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে প্রথম ধাপে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি কার্যকর হওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়ায় তেলের সরবরাহে নতুন করে কোনো বাধা সৃষ্টি হবে না—এমন প্রত্যাশায় বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর