শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

চাকসু নির্বাচন: বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের সাত দফা ইশতেহার ঘোষণা

চবি প্রতিনিধি
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল সাত দফা ইশতেহার ঘোষণা করেছে। সাত দফার আওতায় মোট ৪৫টি প্রতিশ্রুতি তুলে ধরা হয় প্যানেলের পক্ষ থেকে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ। এ সময় উপস্থিত ছিলেন ভিপি প্রার্থী আবির বিন জাবেদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী পলাশ দেসহ অন্যান্য প্রার্থীরা।

ঘোষিত সাত দফা প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন, স্বাস্থ্য, আবাসন ও খাদ্য, প্রশাসন, গবেষণা ও একাডেমিক কার্যক্রম, নিরাপদ ও সবুজ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের সার্বিক সুবিধা উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

ইশতেহার ঘোষণার আগে লিখিত বক্তব্যে ভিপি প্রার্থী আবির বিন জাবেদ বলেন, “বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস হওয়া সত্ত্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার পূর্ণ সম্ভাবনার অতি সামান্য অংশই কাজে লাগাতে পেরেছে। প্রায় প্রত্যেকটি র‍্যাংকিংয়ে চবির অবস্থান তলানিতে। শিক্ষা-গবেষণায় অগ্রগতি তো দূরের কথা, শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত আবাসন, মানসম্মত খাবার ও নিরাপদ যাতায়াতের মতো ন্যূনতম মৌলিক চাহিদাগুলোও আজ দুরাশা হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিনের বঞ্চনা ও প্রশাসনের বিমাতাসুলভ আচরণের অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসে রূপ দিতে আমরা ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিতে কাজ করব।”

প্যানেলটি আশাবাদ ব্যক্ত করে জানায়, শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই তারা একটি গবেষণাভিত্তিক, আধুনিক ও অংশগ্রহণমূলক বিশ্ববিদ্যালয় পরিবেশ গড়ে তুলতে চায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর