রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা — দুই ছিনতাইকারী আটক

জাহাঙ্গীর আলম
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৫৮

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে প্রকাশ্যে বিদেশি একজন নাগরিকের ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাত ও ডকুমেন্টস লুটের ঘটনা ঘটেছে। সোমবার (২১ অক্টোবর ) দুপুর আনুমানিক ১টা নাগাদ বন্দরের নিয়ন্ত্রিত এলাকায় চলাচলের সময় এক চীনা নাগরিকের ওপর আকস্মিকভাবে এক ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলা চালায়। এতে গুরুতর জখম হন ওই বিদেশি।

হামলার পর আহত চীনা নাগরিককে দ্রুত বন্দর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছিনতাইকারী তার পাসপোর্ট, ভিসা, নগদ অর্থসহ গুরুত্বপূর্ণ সব নথিপত্র ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঘটনার পরপরই উপস্থিত সাধারণ জনতা ছিনতাইকারীদের ধাওয়া করে। স্থানীয়দের সহায়তায় একজনকে ঘটনাস্থলেই আটক করে গণধোলাই দিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অপরজন পালানোর চেষ্টা করলে তাকেও আহত অবস্থায় ধরে ফেলে পুলিশ সদস্যদের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বন্দরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আটক আসামিদের মধ্যে একজন বর্তমানে বন্দর থানায় হেফাজতে আছে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় সিএমসিএইচ-এ পুলিশ প্রহরায় আছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিদেশি নাগরিকের ওপর এমন বর্বর হামলার ঘটনায় ইতোমধ্যে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ী ও শ্রমিক নেতারা দ্রুত নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর