
রাউজান সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ, এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও মেধাবী-অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান–রাঙ্গুনিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই দেশে বাংলাদেশী হিসেবে জাতিসত্তার পরিচয় দিয়েছেন স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন—“শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সুশিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা আরও উঁচুতে তুলে ধরতে হবে। শহীদ জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা আজ তোমাদের হাতে তুলে দিলাম।”
অনুষ্ঠানের সভাপতিত্ব ও অতিথিমণ্ডলী
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান সরকারি কলেজ ছাত্রদল নেতা রাসেল আল সামির।
প্রধান বক্তা ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী।
সঞ্চালনা করেন কলেজ ছাত্রদল নেতা মো. ফাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান।
রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক।
উপজেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক।
যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এছাড়া কলেজের শিক্ষক জহুরুল আলম জিবন, শওকত ইবনে হোসেনসহ উপস্থিত অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়।