খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান — এ তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি রক্ষা, পাশাপাশি সকল নাগরিকের ধর্মীয় ও সামাজিক কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে তিন জেলার আলেমদের সমন্বয়ে গঠিত হলো “পার্বত্য ওলামা পরিষদ”।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হল রুমে আয়োজিত সভায় আলেমদের উপস্থিতিতে আলোচনা ও সর্বসম্মতিক্রমে পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা হাজী মো. শরীয়ত উল্লাহকে চেয়ারম্যান এবং হাফেজ মো. নাছির উদ্দিনকে মহাসচিব মনোনীত করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন —
ভাইস-চেয়ারম্যান: মাওলানা আবু বকর সিদ্দিক
যুগ্ম মহাসচিব: মাওলানা মহিউদ্দীন বিন সুরুজ
সাংগঠনিক সম্পাদক: মাওলানা মো. আ. রহিম
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মাওলানা আজিজুল হক
অর্থ সম্পাদক: মাওলানা মাজহারুল ইসলাম
দপ্তর সম্পাদক: মাওলানা ওমর আলী
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাওলানা দেলোয়ার হোসেন
কার্যনির্বাহী সদস্য: মাওলানা আবুল কালাম, মাওলানা মামুনুর রশিদ।
ঘোষণা অনুযায়ী, নবগঠিত কেন্দ্রীয় কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। পর্যায়ক্রমে পার্বত্য তিন জেলা ও ২৬টি উপজেলায় কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।