মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বরিশাল দলের ফিজিও হাসান আহমেদের আকস্মিক মৃত্যুতে বিসিবির শোক

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৭

বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিওথেরাপিস্ট হাসান আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৭ অক্টোবর) খুলনা ডিভিশনাল স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)-এর ২৭তম আসরে খুলনা বিভাগ বনাম বরিশাল বিভাগের তৃতীয় দিনের খেলাকালীন হৃদরোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সী এই ফিজিও। পরে খুলনার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আহমেদ। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এ (ব্র্যাকটিভ) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

বিসিবি এক শোকবার্তায় জানায়, মরহুম হাসান আহমেদের পরিবারের প্রতি বোর্ড গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছে।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দল কালো ব্যাজ ধারণ করবে এবং ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এছাড়া, চলমান এনসিএলের চতুর্থ দিনের খেলা শুরুর আগে দলগুলো তাঁর স্মরণে শ্রদ্ধা নিবেদন করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর