চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত সিজেকেএস স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৫ শেষ হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএসের সদস্য সচিব আবদুল বারী। ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ চৌধুরী এবং সিজেকেএসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আমির হোসেন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস ব্যাডমিন্টন উপকমিটির চেয়ারম্যান ও অ্যাডহক কমিটির সদস্য সাইদুল ইসলাম মীর (ইবেন মীর), এবং অ্যাডহক কমিটির সদস্য রাজিব আহমেদ শিপলু। স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস অ্যাথলেটিক্স কমিটির সম্পাদক সরওয়ারুল আলম সোহেল, বাস্কেটবল কমিটির সম্পাদক ও কাউন্সিলর প্রসেনজিৎ দত্ত রাজু, ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক বাদশা ও সালাউদ্দিন খান, কমিটির সদস্য রাকিব উদ্দিন ও আবদুল্লাহ আল ফরহাদ জ্যাকি প্রমুখ। এবারের আসরে ২১টি স্কুল অংশ নেয়।
টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে ফলাফল নিম্নরূপ—
পুরুষ একক: চ্যাম্পিয়ন — সানশাইন স্কুলের আফনান হামজা; রানার–আপ — মুসলিম হাই স্কুলের রাফসানুল হক জিসান।
মহিলা একক: চ্যাম্পিয়ন — ফুলকি স্কুলের রিহমা ফেরদৌস; রানার–আপ — আইডিয়াল স্কুলের ইফাত জাকিয়া রোকেয়া।
পুরুষ দ্বৈত: চ্যাম্পিয়ন — সাতকানিয়া মডেল স্কুলের রাফসান হামজা ও মোহাম্মদ আয়াজ; রানার–আপ — সানশাইন স্কুলের মোহাম্মদ জিহাদ ও ইমাম হোসেন।
মহিলা দ্বৈত: চ্যাম্পিয়ন — ফুলকি স্কুলের রিহমা ফেরদৌস ও আসমিয়া আনিস।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই বার্ষিক আয়োজনে তরুণদের অংশগ্রহণে ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ আরও একবার দৃষ্টিগোচর হয়।