শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

পটিয়ায় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার: নগদ টাকা ও ছুরি উদ্ধার

রনি কান্তি দেব
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪০

চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১,৫০০ টাকা, একটি সুইচ গিয়ার ছুরি এবং বিকাশ লেনদেনে ব্যবহৃত Redmi 10C মডেলের মোবাইল ফোন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে পৌরসভা পাইকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—রায়হান ও রাকিব।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, “ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং ছুরি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

ওসি আরও জানান, ঘটনায় জড়িত পলাতক অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি স্থানীয় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

পটিয়ায় বিশেষ অভিযানে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

উদ্ধার: নগদ ১,৫০০ টাকা, সুইচ গিয়ার ছুরি ও Redmi 10C মোবাইল।

গ্রেপ্তারকৃতরা: রায়হান ও রাকিব
মামলার প্রেক্ষিতে আসামিদের আদালতে সোপর্দ।
পলাতক অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর