মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

পটিয়ায় ৫৭টি মামলার আসামি রুহুল আমিন সিলেট হতে গ্রেফতার

রনি কান্তি দেব
  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭৭

চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৭টি মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন সিলেট থেকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল আমিন(৫৫) পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী এলাকার আবদুস সালামের পুত্র।

শনিবার (০১ নভেম্বর) অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই(নিঃ)শফিক উল্লাহ, এএসআই(নিঃ)মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে সিলেট বিমান বন্দর হতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর ও ৪টি সিআর সাজা ওয়ারেন্ট সহ সর্বমোট ৩২ টি মামলা ওয়ারেন্ট মুলতুবী রয়েছে। এছাড়াও সিএমপির কোতোয়ালি থানায় ১৯ টি সিআর ও ৬টি সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে। আসামীর বিরুদ্ধে আরো বিভিন্ন থানায় ওয়ারেন্ট মুলতবী থাকার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে অনুসন্ধান চলমান।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) নুরুজ্জামান জানান, বহুল আলোচিত ৫৭টি মামলার আসামী নুরুল আমিনকে সিলেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

রনি কান্তি দেব

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর