বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

রাউজানে মাসিক আইনশৃঙ্খলা সভায় কঠোর নির্দেশ: অবৈধ সব কার্যক্রমের বিরুদ্ধে অভিযান শুরু

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮

রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ।

সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং তা আরও উন্নত ও সুশৃঙ্খল রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।
অনুমোদনবিহীন ও নকল কোচিং সেন্টার বন্ধে তদারকি জোরদার।
ভূয়া ডাক্তার ও লাইসেন্সবিহীন ক্লিনিক শনাক্ত করে বন্ধের নির্দেশনা।
সড়কে যানবাহন পার্কিং ও ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর অভিযান পরিচালনা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উজান সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ লেফটেন্যান্ট মেহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, রাউজান প্রেসক্লাবের আজীবন সদস্য জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, ইরফাত হোসেন চৌধুরী, উরকিরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরমান হোসেনসহ বন বিভাগ, হাইওয়ে থানা ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আইনশৃঙ্খলা সভা শেষে ইউএনও জিসান বিন মাজেদের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়। এতে চলমান উন্নয়ন কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা পরিষদের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর