বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

বিপ্লব ও সংহতি দিবসে আসলাম চৌধুরীর হুঁশিয়ারি বার্তা : ধানের শীষের বিজয় আমাদের হাতেই

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২০০

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, “ধানের শীষের বিজয় আমাদের হাতেই রয়েছে। এই বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এদেশে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলেন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হয়ে বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেন। আজ সেই আদর্শের পতাকা হাতে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড স্কুল মাঠে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী আরও বলেন, “গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যের বিকল্প নেই। আমরা যদি শহীদ জিয়ার দেখানো পথে দৃঢ়ভাবে এগিয়ে যাই, তাহলে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

তিনি বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার ও স্বাধীনতার জন্য রাজনীতি করে এসেছে। আজও আমরা সেই পথেই আছি— জনগণের ভোটের অধিকার ফেরাতে লড়াই করছি।”

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন ও উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, নুরুল আনোয়ার, কবির ভুইয়া, মুক্তিযোদ্ধা মহরম আলী, সালামত উল্লাহ, ইদ্রিচ মিয়া, খোরশেদ আলম মেম্বার, রবিউল হক, খ. ম. নাজিম উদ্দিন, মো. সিদ্দিক, বদিউল আলম বদরুল, এ্যাড. রওশন আরা, নাজমুন নাহার নেলী, আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান হিরু, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আনোয়ারুল আজিম মুকুল, সাহাবুদ্দিন রাজু, রোকন উদ্দিন মেম্বার, ইব্রাহিম, লোকমান হোসেন রকি, অমলেন্দু কনক, জিয়াউদ্দিন, মামুন রেজা, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মহিউদ্দিন, সোলাইমান রাজ, মোমিন উদ্দিন মিন্টু, বাবু শাস্ত্রীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

আয়োজকরা জানান, দিবসটি উপলক্ষে দিনভর কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা শোভাযাত্রা, ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশ নেন। সমাবেশে উপস্থিত হাজারো জনতা ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে পুরো মাঠ মুখর করে তোলে।

সমাবেশ শেষে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় ঐক্য ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর