
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। তার আদর্শেই বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করছে।
তিনি বলেন, “তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু দলের নয়— এটি বাংলাদেশের মুক্তি ও সার্বিক উন্নয়নের রূপরেখা।”
৬ নভেম্বর বিকেলে চন্দনাইশ উপজেলার রৌশনহাট এলাকায় বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী।
তিনি আরও বলেন, “৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মাবুদ মাহবুব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম. জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, এডভোকেট রফিক আহমদ, মো. জাহাঙ্গীর আলম, মো. হারুন, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মো. লোকমান হাকিম, আবদুল করিম, আবদুল হামিদ, জি.কে নাজিম, নোমান শিবলু, নুরুল ইসলাম, আলমগীর তালুকদার, হায়দার আলী, আলী আহমদ, সোলাইমান প্রমুখ।
পথসভা শেষে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগাবে এবং জাতীয় ঐক্যের ভিত্তি গড়ে তুলবে।