বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

পাঁচলাইশে নাগরিক সচেতনতা বৃদ্ধি, ধানের শীষে ভোট দেওয়ার বার্তা মুহাম্মদ শাহেদ

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৯

চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ নগর এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় যুবদল নেতারা নাগরিক সচেতনতা বৃদ্ধি ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ সমর্থনের আহবান জানিয়েছেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ

মুহাম্মদ শাহেদ সভায় বলেন, “রাষ্ট্র মেরামতে সক্রিয়ভাবে অংশ নিন, এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই বছর আগে ৩১ দফার রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দিয়েছেন।”

“গুপ্ত রাজনৈতিক শক্তির অনুসারী দেশবিরোধী একটি শক্তি দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। পিআর ও গণভোটের নাটক মূলত নির্বাচনের সময় পেছানোর পরিকল্পনা।”

মুহাম্মদ শাহেদ বলেন, “পলাতক ফ্যাসিষ্ট খুনি হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মুজিববাদের রাজনীতি আর দেশে স্থান পাবে না। যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে হবে। ধানের শীষ যে প্রার্থীর হাতে যাবে, তাকে বিজয়ী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ সম্পর্কে তিনি বলেন, “তিনি পরিচ্ছন্ন, ক্লীন রাজনীতিবিদ এবং চান্দগাঁয়ের সম্ভ্রান্ত বংশের সন্তান। সবাইকে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানাচ্ছি।”

সভায় সভাপতিত্ব করেন বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর আলম মনজুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
সাবেক থানা যুবদল আহবায়ক অরূপ বড়–য়া, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর যুবদল নেতা সিরাজ সিকদার, শাবাব ইয়াজদানী, প্রফেসর সাইদুল হক, থানা যুবদল নেতা নিজাম উদ্দিন, জানে আলম।

সভা সঞ্চালনা করেন ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মো: হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: আনোয়ার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ হাসনাত, তারেক রহমান, রুবেল, তাজিম, আলাউদ্দিন, মুজাম্মেল ইসলাম নজু, রাশেদ খান টিপু, ইমতিয়াজুর রহমান, জাহেদ, সাজ্জাদ, ফারুক, ইমন, বাবুল, সেলিম, হেলাল, জসিম, ইসমাইল বালি, বাদশা, জাহাঙ্গীর ফারুক, এস এম সেলিম সহ ৩ নং ওয়ার্ড ও বায়েজিদ থানা যুবদলের ইউনিট নেতৃবৃন্দ।

সভায় যুবদল নেতারা একমত হয়ে ঘোষণা করেন যে, আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করা হবে।
নাগরিক সচেতনতা বৃদ্ধি, যুবক-যুবতীর সক্রিয় অংশগ্রহণ এবং দলের ঐক্যবদ্ধ নেতৃত্বই হবে নির্বাচনী সাফল্যের মূল চাবিকাঠি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর