বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

সোনার বাংলা এক্সপ্রেসে টিকিট যাচাই অভিযান, বিনা টিকিটে ভ্রমণকারীর কাছ থেকে জরিমানা আদায়

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২২

বাংলাদেশ রেলওয়ে “টিকিট যার ভ্রমণ তার” নীতি বাস্তবায়ন ও কালোবাজারি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ (১৩ নভেম্বর) বৃহস্পতিবার চট্টগ্রামগামী ৭৮৭ নং সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে এনআইডির মাধ্যমে টিকিট যাচাই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ৫ জন যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণ করতে দেখা যায়। তাদের নিকট থেকে মোট ৪৫০০ টাকা আদায় করা হয় — এর মধ্যে ২২৫০ টাকা ভাড়া ও ২২৫০ টাকা জরিমানা হিসেবে গৃহীত হয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. শুবক্তগীন এবং প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত থেকে অভিযানের তত্ত্বাবধান করেন। এছাড়া অতিরিক্ত সিসিএম (পূর্ব) ও অন্যান্য কর্মকর্তা অভিযানে অংশগ্রহণ করেন।

এ সময় ট্রেনের অনবোর্ড সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার গাড়িতে পরিবেশিত খাবারের দাম ও মান সরেজমিনে যাচাই করা হয়। যাত্রীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে সেবার মান উন্নয়নে মতামতও সংগ্রহ করা হয়।

পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. শুবক্তগীন বলেন, “রেলওয়ের সেবা যেন যাত্রীবান্ধব হয় এবং টিকিট নিয়ে কোনো ধরনের অনিয়ম না ঘটে — সে লক্ষ্যে আমরা নিয়মিত তদারকি ও অভিযান চালাচ্ছি। এনআইডি যাচাইয়ের মাধ্যমে প্রকৃত যাত্রী শনাক্তকরণে ইতোমধ্যে ভালো ফল পাওয়া গেছে।”

রেলওয়ে সূত্রে জানা যায়, “টিকিট যার ভ্রমণ তার” নীতি কার্যকর করার পর থেকে কালোবাজারি ও দালালচক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। পাশাপাশি যাত্রীদের আস্থা ও সেবার মানও ক্রমেই উন্নতি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর