সারা দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্য, সন্ত্রাস ও আগুন-অরাজ্যের প্রতিবাদে খুলশী থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে আমবাগান ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লালখান বাজার ইস্পাহানি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলশী থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আশিক মল্লিক আরশী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা যুবদলের সাবেক আহবায়ক মোঃ হেলাল হোসেন হেলাল।
এসময় উপস্থিত ছিলেন—মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক গুলজার হোসেন মিন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম গুড্ডু, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন, সাহিত্য সম্পাদক নুর আলম, গবেষণা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, “দেশে আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে খুলশী থানা যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর ভূমিকায় রয়েছে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।”
তারা আরও বলেন, “দেশে চলমান বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি খুলশী থানা যুবদল সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সদস্য মোঃ আব্দুস সাত্তার, মোঃ বাচা মিয়া, মোঃ সুজন, সালাউদ্দিন, মোঃ জুয়েল, এ কে এম আফজাল হোসেন সোহেল, মোঃ মিজান, জামাল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোঃ বাদশা আলমগীর, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা বাবু, মোহাম্মদ শাহিন, মোঃ আমিন, পিচ্চি সোহেল, সাবেক সদস্য রাজু, সাঈদ হোসেন, মুসা, আব্দুল বাতেন, মোঃ ইসমাইল, মোঃ এরশাদ, মোঃ আনোয়ার, মোঃ আকাশ, মোঃ সাজু, আমির, শুভ, আলী প্রমুখ।
১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ, সাবেক সদস্য মানিক, সবুজ, মাইনুদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খুলশী থানা ছাত্রদলের নেতা সৈয়দ আকবর, মোঃ শাকিল, মোঃ রাজুও মিছিলে অংশ নেন।