সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন

বিচার ও প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনাই বিএনপির লক্ষ্য

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২২

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগ স্বাধীন করা হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতির পুনর্জাগরণের নীলনকশা। এই দফাগুলোর মাধ্যমে দেশে সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব। তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের রোডম্যাপ। এতে রয়েছে জনগণের ন্যায়বিচার, কর্মসংস্থান, শিক্ষা ও কৃষি উন্নয়নের প্রতিশ্রুতি।

শ‌নিবার (১৫ ন‌ভেম্বর) বিকেলে নগরীর পাথরঘাটা ওয়া‌র্ডের আনসার ক্লা‌বের সামনে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে পাথরঘাটা ওয়ার্ডে গনসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর আনসার ক্লাব থে‌কে শুরু করে বা‌ন্ডেল রোড়, মা ভবন, ইকবাল রোড় হ‌য়ে পুরাতন ফিসারীঘা‌ট এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফ‌লেট বিতরন ও গণসংযোগ করেন।

তি‌নি ব‌লেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের এক কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হ‌বে, সুশাসন প্রতিষ্ঠিত করে বৈষম্য দূর করা হবে। কারণ বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আমরা এক সঙ্গে অধিকার নিয়ে বাঁচব। তাই সবাইকে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে সকল শ্রেণি পেশার মানুষের অধিকার আদায়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম এ সবুর, সা‌বেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, মহানগর মৎসজীবী দ‌লের আহবায়ক হাজী নুরুল হক, পাথরঘাটা ওয়ার্ড বিএন‌পির যুগ্ম আহবায়ক সা‌হেদুল হক সা‌হেদ, মো. আবু তা‌লেব, আশরাফুল ইসলাম মামুন, স‌ফিকুল আলম, জা‌হিদ হো‌সেন, সদস‌্য রমা, আরজু, আ‌সিফ ইকবাল জ‌নি, জা‌হেদ হো‌সেন মাস্টার, আবুল কালাম, শ‌হিদুল ইসলাম জে‌কি, সাইফুল ইসলাম, মো. সুমন, মোতা‌লেব হো‌সেন তু‌হিন, বিএন‌পি নেতা লোকমান হা‌কিম, আব্দুর রাজ্জ্বাক, আব্দুল হামিদ, মফিজুর রহমান, যুবদল নেতা মাঈন উ‌দ্দিন রা‌জিব, বাক‌লিয়া থানা স্বেচ্ছা‌সেবক দ‌লের আহবায়ক দুলাল সওদাগর, কো‌তোয়ালী থানা ছাত্রদ‌লের আহবায়ক ইয়াকুব আলী জুয়েল, যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ তুষান, সিফাতুল রাফসান, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ মো. জাফর, মো. ফারুক, মো. মিরু, মো. রিয়াজ, তা‌রেক ইকবাল, আ‌সিফ ইকবাল, আ‌রিফ ইকবাল, ‌তৌ‌সিফ ইকবাল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর