বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ কাল

হাটহাজারী প্রতিনিধি চট্টগ্রাম
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আগামীকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় এক গুরুত্বপূর্ণ সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা।

এ আয়োজনে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় হতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, সম্প্রতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিদ্যালয় এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ও নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ আয়োজন সম্পর্কে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি লায়ন সালাউদ্দিন আলী বলেন, “শিক্ষা, সেবা ও সমাজকল্যাণমূলক কাজে নিয়োজিত থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। অবসরপ্রাপ্ত শিক্ষক, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং সবার প্রতি সম্মান জানানোই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এ পথে সবার সহযোগিতা যেন পাই, সেই আশায় থাকি।”

বিদ্যালয় প্রাঙ্গণে প্রস্তুত করা হয়েছে আকর্ষণীয় মঞ্চ, অতিথিদের জন্য বিশেষ বসার ব্যবস্থা এবং অভিভাবকদের জন্য উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাংবাদিক ও মিডিয়াকর্মীদেরও বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

স্থান: নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
তারিখ: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সময়: সকাল ১১:০০টা

স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার এবং শিক্ষা ও উন্নয়ন কেন্দ্রিক এ আয়োজন নিয়ে ইতোমধ্যেই উৎসাহের সৃষ্টি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দর অনুষ্ঠান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর