
রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব জাগের আহমদ মেম্বার (৮৫) আর নেই। গতকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, ছয় পুত্র, বহু নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাগের আহমদ মেম্বার দীর্ঘদিন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদধারী এবং স্থানীয় সমাজ ও রাজনীতির পরিচিত মুখ।
চট্টগ্রামের রাউজান উপজেলার খলিল হাজীর বাড়ীতে জন্মগ্রহণকারী এ ব্যক্তিত্ব তাঁর কর্মময় জীবনে সামাজিক উন্নয়ন ও দলীয় রাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বহু রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতা।
শোকবার্তায় রাউজান-রাঙ্গুনিয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,
“জাগের আহমদ মেম্বার ছিলেন এক নির্লোভ, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। তিনি তার সেবামূলক ও মানবিক আচরণের জন্য সবসময় মানুষের হৃদয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে রাউজান বিএনপি একটি অভিভাবককে হারালো।“
এছাড়াও শোক প্রকাশ করেছেন:
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী।
রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান।
মোহাম্মদ ফিরোজ আহমেদ।
রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক।
পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ।
পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
রাউজান উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ এনাম উল্লাহ।
উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউছুফ তালুকদার।
উত্তর জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন।
তাঁরা সকলেই মরহুমের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।