
জাপানের আধুনিক লাইফস্টাইল ও নকশা চিন্তার অনুপ্রেরণায় গড়ে ওঠা পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো বাংলাদেশ’ তাদের ১৭তম শোরুম উদ্বোধন করল রাজধানী ঢাকার খিলগাঁওয়ে।
গত ১৪ নভেম্বর (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে এই শোরুমের উদ্বোধন করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্লো বাংলাদেশের পরিচালক এ এইচ এম আরিফুল কবির এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাইক্লোর দ্রুত বিস্তারের অংশ হিসেবে মাত্র দুই বছরের মাথায় ১৭টি শোরুম চালু করায় এটি প্রতিষ্ঠানটির জন্য একটি নতুন মাইলফলক।
দোকান উদ্বোধন শেষে হাবিব ওয়াহিদ বলেন, “মাইক্লো বাংলাদেশি ফ্যাশনপ্রেমীদের জন্য মানসম্মত ও রুচিশীল পোশাক তৈরি করছে। তাদের পোশাকের নকশা ও কাটিং নিখুঁত, যা আন্তর্জাতিক মানের কথা স্মরণ করিয়ে দেয়। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।”
প্রতিষ্ঠানের পরিচালক এ এইচ এম আরিফুল কবির জানান, “প্রতিটি পোশাক তৈরি হচ্ছে গ্রাহকদের চাহিদা ও রুচি মাথায় রেখে। আমরা চাই মানুষ যেন সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক পান। পরিবেশবান্ধব ও আরামদায়ক পোশাক তৈরির মাধ্যমে ফ্যাশনকে সহজলভ্য করে তুলতে মাইক্লো আগামীতে আরও শোরুম চালু করবে।”
উদ্বোধন উপলক্ষে খিলগাঁও শোরুমে চলছে তিন দিনব্যাপী ডিসকাউন্ট ও উপহার অফার। ক্রেতারা সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় এবং আকর্ষণীয় পুরস্কার পাচ্ছেন। ঢাকা ছাড়াও শিগগিরই চট্টগ্রাম, সিলেটসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে নতুন শাখা চালুর পরিকল্পনা করছে মাইক্লো বাংলাদেশ।
মাইক্লোর এই অব্যাহত যাত্রা বাংলাদেশের পোশাক খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।