বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি নিয়ে অভিভাবক সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল

বার্তা টুডে ডেস্ক
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৬

হাটহাজারীর গুমান মর্দন পেশকার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বায়েজিদ-হাটহাজারী সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেন, “হাটহাজারী সুদূর অতীত থেকেই শান্তি-সম্প্রীতির চারণভূমি। এই জনপদে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। কেউ যদি এই শান্ত জনপদে অশান্তির আগুন জ্বালাতে চায়, সন্ত্রাসের পথে হাঁটে — তাদের হাটহাজারীতে কোনো স্থান হবে না।”

বিএনপি শান্তি ও উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে মীর হেলাল বলেন, “আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি গ্রামের সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই আমরা দেশকে এগিয়ে নিতে চাই।”

ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি বলেন, “আমাদের পরিবার আজীবন হাটহাজারীর মানুষের সেবায় নিয়োজিত। আমি আপনাদের সন্তান, আমিও এই জনপদের খেদমত করতে চাই।”

ছাত্রছাত্রীদের উদ্দেশে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “শুধু মেধা নয়, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি। পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলম।

বিশেষ অতিথি ছিলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জহুরুল আলম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইফতেখরুল আলম এবং সঞ্চালনা করেন সুজা উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন—ডাঃ রফিকুল আলম চৌধুরী, মনিরুল আলম জনি, তকিবুল হাসান চৌধুরী তকি, নুরুল কবির তালুকদার, মো. হোসেন মেম্বার, মো. মুজিবর রহমান, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম, শিক্ষার্থী মো. আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর